শিরোনামঃ
কবিতা _মেঘ-বালিকার পথে_ ইকবাল হোসেন রোমেছ
- প্রকাশের সময় : ১০:৪৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 27

_মেঘ-বালিকার পথে_
ইকবাল হোসেন রোমেছ
দূর আকাশের কোনো তারা নই,
কোনো আগন্তুক নই,
নই কোনো অতীত, যে আমি চাইলেই আসতে পারবো না।
আমি পোর্ট লুইসের পথে বসে বসে ভাবি,
সেই পথ, যেই পথে হেঁটে চলে যায় মেঘ-বালিকা।
আমি গালিব নই,
জীবনানন্দ দাশ নই, যে ট্রাম দুর্ঘটনায় মারা গেছে।
আমি কবি, তবে সেই কবি নই,
যে কবিতার মাঝে হারিয়ে যায় বা লিখে যায় নিজের গল্প-কাহিনী।
আমি অতীত নই, আমি বর্তমান,
আমি সাজাই স্বপ্ন, দেখি, গুছিয়ে রাখি,
আমাকে ডাকলেই পাবে।
আমি হারিয়ে যাওয়া কোনো সত্য নই,
আমি জলবায়ুর ধারা,
আমি সবুজ প্রকৃতির মাঝে মিশে থাকি,
তুমি ডাকলেই আমায় পাবে কাছাকাছি।
Tag :
























