ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে জাতীয় পর্যায়ে কুস্তিতে রানার্সআপ ও কারাতে পদকজয়ীদের সংবর্ধনা।

Md Arshadul Haque
  • প্রকাশের সময় : ১০:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 29

কুড়িগ্রামে জাতীয় পর্যায়ে কুস্তিতে রানার্সআপ ও কারাতে পদকজয়ীদের সংবর্ধনা।

জাতীয় পর্যায়ে কুস্তি প্রতিযোগিতায় রানার্সআপ এবং কারাতে প্রতিযোগিতায় পদক অর্জন করে কুড়িগ্রামের সুনাম ও গৌরব বয়ে আনা কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় কুড়িগ্রাম স্টেডিয়ামের সভাকক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বেবু।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। তাঁদের এ অর্জন কুড়িগ্রামের ক্রীড়াঙ্গনের জন্য গর্ব ও অনুপ্রেরণার বলে উল্লেখ করেন উপস্থিত অতিথিরা।

এ সময় খেলোয়াড়দের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁদের পাশে থাকার পাশাপাশি ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ এরশাদুল হক

মোঃ এরশাদুল হক

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামে জাতীয় পর্যায়ে কুস্তিতে রানার্সআপ ও কারাতে পদকজয়ীদের সংবর্ধনা।

প্রকাশের সময় : ১০:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬