ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে ছাত্রলীগের মশাল মিছিলের ভিডিও ভাইরাল, প্রতিবাদে গভীর রাতে শিবিরের বিক্ষোভ

MD.SHAH ALAM
  • প্রকাশের সময় : ১০:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 31

Oplus_131072

কক্সবাজারের ঈদগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে গভীর রাতে ঈদগাঁও বাসস্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ইসলামী ছাত্রশিবির। তবে ভাইরাল হওয়া মশাল মিছিলটি আদৌ ঈদগাঁও উপজেলায় সংঘটিত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে মশাল মিছিল এবং এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের পৃথক দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজন মুখোশধারী ব্যক্তিকে হাতে মশাল নিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফান ও জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের নাম উল্লেখ করে স্লোগান দিতে শোনা যায়। তবে মিছিলটি ঠিক কোথায় এবং কখন অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, মশাল মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহর নেতৃত্বে ঈদগাঁও বাসস্টেশন এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ওই বিক্ষোভ মিছিলের ভিডিওটিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে, এসব ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে শান্ত ঈদগাঁওকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও পাল্টাপাল্টি কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করছে।

এ বিষয়ে জানতে চাইলে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, “আমিও এ ধরনের একটি ভিডিও দেখেছি। তবে ভিডিওটির ঘটনাস্থল ঈদগাঁও উপজেলা কি না, তা এখনো কোনো মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় অনেকেই ঘটনাটি ঈদগাঁওয়ের নয় বলে দাবি করেছেন।”

উল্লেখ্য, সম্প্রতি ঈদগাঁও কলেজ গেটসংলগ্ন এলাকা, ঈদগাঁও-চৌফলদণ্ডী সড়কের মাইজপাড়া স্কুলের সামনে এবং পোকখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ ও টায়ার পোড়ানোর বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এসব ঘটনায় ইতোমধ্যে ঈদগাঁও থানায় পুলিশ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। ওই মামলায় ফারুক ও আকাশ নামের দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মো.শাহ আলম

মো.শাহ আলম

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও, কক্সবাজার

ঈদগাঁওয়ে ছাত্রলীগের মশাল মিছিলের ভিডিও ভাইরাল, প্রতিবাদে গভীর রাতে শিবিরের বিক্ষোভ

প্রকাশের সময় : ১০:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬