ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ মাইজপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য।।

MD.SHAH ALAM
  • প্রকাশের সময় : ১০:৩৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 25

Oplus_131072

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকা থেকে ইয়াছমিন আকতার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজ বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ইয়াছমিন আকতার দক্ষিণ মাইজপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল হামিদের স্ত্রী। তাঁর বাবার বাড়ি পার্শ্ববর্তী ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গজালিয়ার চরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দু ছবিরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়দের কেউ কেউ। তবে কী কারণে এবং কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মাজদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। মরদেহ উদ্ধারসহ প্রাথমিক তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ঘটনার সঠিক রহস্য উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মো.শাহ আলম

মো.শাহ আলম

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও, কক্সবাজার

দক্ষিণ মাইজপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য।।

প্রকাশের সময় : ১০:৩৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬