ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জমি বিরোধের জেরে পার্বতীপুরে কৃষকের ১৫৮ শতাংশ জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ

md mashiur Islam
  • প্রকাশের সময় : ০১:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 45

জেরে এক কৃষকের ১৫৮ শতাংশ জমির পাকা ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক হারুন অর রশিদ পার্বতীপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) আনুমানিক বেলা ১১টার দিকে উপজেলার ৮ নম্বর হাবড়া ইউনিয়নের দক্ষিণ মরনাই শিয়ালকোট গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় হারুন অর রশিদ বাদী হয়ে আরজী দেবীপুর শিয়ালকোট আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু ইয়াহিয়া মো. আসাদ রহমানী (৫৫), আরজী দেবীপুর গ্রামের ইসমাইল হোসেন (৪৮), মনছুর আলী (৫৪), সজিব মন্ডল (৪৬), মেহেদুল ইসলাম (৩৫) ও সাজু আহম্মেদ মন্ডল (৩০)-এর নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পৈতৃক সূত্রে পাওয়া দক্ষিণ মরনাই মৌজার জেএল নম্বর-৬৪, খতিয়ান নম্বর-৬১৭-এর ৩০১১ দাগে ৯৫ শতক ও ৩০১২ দাগে ৫৭ শতক এবং খতিয়ান নম্বর-৪০০৭-এর ৪০০৯ দাগে ৬৪ শতকসহ বিভিন্ন দাগে মোট ৩ একর ১০ শতক জমির মালিকানা ও ভোগদখলের দাবি করেন হারুন অর রশিদ। এসব জমিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদের পাশাপাশি অবশিষ্ট জমিতে আম ও লিচুর বাগান করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ৭ নভেম্বর বেলা ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন ভাড়াটিয়া লোকজন নিয়ে তাঁর ভোগদখলীয় জমির ৬১৬ খতিয়ানের ৪০০৭ দাগের ৯৪ শতক ও ৪০০৯ দাগের ৬৪ শতক জমিতে রোপণ করা স্বর্ণা-৫ জাতের পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে প্রতিপক্ষরা। এ সময় ভুক্তভোগি ধান কাটতে বাধা দিলে তাঁকে খুন, জখম ও মারধরের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার পর প্রতিকার চেয়ে পার্বতীপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিরোধপূর্ণ জমিতে ধান কাটাসহ কোনো ধরনের অপ্রীতিকর কর্মকান্ডে না জড়ানোর নির্দেশনা দেয়।

ভুক্তভোগী হারুন অর রশিদ বলেন, পৈতৃক সূত্রে পাওয়া জমিগুলো দীর্ঘদিন ধরে তাঁদের ভোগদখলে রয়েছে। এসব জমিতে চাষ করা পাকা ধান কেটে নেওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের জমি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে জমির প্রকৃত মালিকানা, কাগজপত্র এবং দখলসংক্রান্ত বিষয়গুলো যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ মশিউর ইসলাম

মোঃ মশিউর ইসলাম

বিশেষ প্রতিনিধি, রংপুর

জমি বিরোধের জেরে পার্বতীপুরে কৃষকের ১৫৮ শতাংশ জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ

প্রকাশের সময় : ০১:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬