০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

রিপোর্টার মোঃ তরিকুল ইসলাম
  • Update Time : ০৪:০২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ২৬ Time View

ঝিনাইদহ বাইপাস সড়কের ভুটিয়ারগাতী ব্রিজ সংলগ্ন মসজিদের সামনে গড়াই গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে, ওই এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে গতি রোধক স্থাপনের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, গুরুত্বপূর্ণ ওই স্থানে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত গতি রোধক স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহ বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

Update Time : ০৪:০২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬