০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়ায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুইজনের কারাদণ্ড

রিপোর্টার সাইরুল ইসলাম
  • Update Time : ০৬:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ৫৭ Time View

নেত্রকোণার আটপাড়ায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
​আজ বিকেল ৫টার দিকে উপজেলার ঘাগড়া মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
​পরে আটপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় ঘাগড়া মধ্যপাড়া গ্রামের মৃত চাঁনফর আলীর ছেলে মো. ফরেজ আলী (৭০)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে একই গ্রামের মো. আব্দুল কাদিরের ছেলে মো. ইয়াছিন (২৮)-কেও মাদক সংক্রান্ত অপরাধে কারাদণ্ড প্রদান করা হয়।
​মাদকবিরোধী এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। স্থানীয় বাসিন্দারা জানান, যুবসমাজকে রক্ষা ও মাদকের বিস্তার রোধে প্রশাসনের এমন কঠোর অভিযান নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।

Tag :

Please Share This Post in Your Social Media

আটপাড়ায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুইজনের কারাদণ্ড

Update Time : ০৬:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬