০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রাশেদ আহমদ মৌলভীবাজার প্রতিনিধি:
  • Update Time : ০৩:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ৮ Time View

মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর শপিং মল ও দোকানপাট খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
​গত ১৭ আগস্ট (সোমবার) রাত ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত কুলাউড়া পৌর শহরের বিভিন্ন বাজারে এ অভিযান চালানো হয়।
​অভিযান চলাকালে সরকারি আদেশ অমান্য করার অপরাধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় চারটি পৃথক মামলা দায়ের করা হয়। এসব মামলায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে সর্বমোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
​ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, সরকারি আদেশ বাস্তবায়ন এবং জনস্বার্থ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

কুলাউড়ায় নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Update Time : ০৩:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬