ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৪০ জন গ্রেফতার

Abdur Rohim
  • প্রকাশের সময় : ০৬:৫৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 27

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
​ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
​বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (১৩ নভেম্বর) মতিঝিল বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী ও রাতভর এই নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মতিঝিল বিভাগের সাতটি থানা পুলিশ পৃথকভাবে অংশ নেয়।
​গ্রেফতারকৃতদের মধ্যে—
​সবুজবাগ থানা: ১০ জন
​পল্টন থানা: ৬ জন
​খিলগাঁও থানা: ৫ জন
​রামপুরা থানা: ৫ জন
​শাহজাহানপুর থানা: ৫ জন
​মুগদা থানা: ৫ জন
​মতিঝিল থানা: ৪ জন
​পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আব্দুর রহিম

আব্দুর রহিম

স্টাফ রিপোর্টার, নীলফামারী

ডিএমপির মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৪০ জন গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:৫৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬