ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের নকলা উপজেলায় মহাসড়কের ওপর গাছ রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা

Numan Ahmad
  • প্রকাশের সময় : ০৭:৫৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 33

শেরপুরের নকলা উপজেলায় মহাসড়কের ওপর গাছ রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানাপ্রাপ্ত প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহাসড়কে গাছ রাখার দায়ে গড়েরগাঁও এলাকার স’মিল মালিক রবেল ফরাজি, শহিদুল ইসলাম এবং পাঠাকাটা এলাকার স’মিল মালিক সুজন মিয়াকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. নাদিউর রহমান। পাশাপাশি নকলা থানা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করে
মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, জনদুর্ভোগ কমানো এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
নোমান আহমেদ

নোমান আহমেদ

উপজেলা প্রতিনিধি, নকলা, শেরপুর

শেরপুরের নকলা উপজেলায় মহাসড়কের ওপর গাছ রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৭:৫৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬