পশ্চিমবঙ্গে গো হত্যা ঠেকাতে আসছে কঠোর আইন করা হয়েছে।
- প্রকাশের সময় : ১০:৪৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 49

পশ্চিমবঙ্গে গোহত্যা পুরোপুরি বন্ধ করতে নতুন করে কঠোর আইন আনার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে সঙ্গে বয়স্ক ও অসুস্থ গরুর দেখভালের জন্য ব্যক্তি, পরিবার, গোশালা ও বিভিন্ন প্রতিষ্ঠানকে বছরে সর্বোচ্চ এক লাখ রুপি পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
সোমবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের পর এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে গোহত্যা কোনোভাবেই বরদাশত করা হবে না।
আইন অমান্য করে গোপণে এ ধরনের কাজ চালানো হলে অভিযুক্তদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যে গরু হত্যা বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এ বিষয়ে আগে থেকেই আইন রয়েছে। উচ্চ আদালতের নির্দেশও রয়েছে। এরপরও কেউ গোপনে বেআইনি কাজ চালালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য নতুন করে কঠোর আইন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। শুভেন্দু বলেন, প্রতিটি জীবেরই নির্দিষ্ট আয়ুষ্কাল রয়েছে। স্বাভাবিক নিয়মে জীবনের পরিসমাপ্তি ঘটতে পারে। ১৯৫০ সালের পশুসম্পদ সংক্রান্ত আইনেও এ বিষয়ে নির্দেশনা রয়েছে বলে তিনি জানান।
গরুর রক্ষণাবেক্ষণে আর্থিক সহায়তা
বয়স্ক ও অসুস্থ গরুর দেখভালের জন্য সরকারি সহায়তার দাবির পরিপ্রেক্ষিতে নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।



























