ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারমুখী পররাষ্ট্রমন্ত্রী, সরেজমিনে দেখবেন রোহিঙ্গা ক্যাম্পের চিত্র

Yousuf Chowdhury Billo
  • প্রকাশের সময় : ১০:৪৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 20

জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন। আগামী ১৯ নভেম্বর সন্ধ্যায় তিনি কক্সবাজার পৌঁছাবেন। পরদিন ২০ নভেম্বর সকালে উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে। এতে মন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রটোকল, যাতায়াত, আবাসন ও নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ১৯ নভেম্বর বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকায় নিজের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যা সাড়ে ৬টায় একটি বেসরকারী এয়ারলাইনসের ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর রাত ৮টায় সার্কিট হাউসে উপস্থিত হয়ে সেখানে রাত্রিযাপন করবেন।

পরদিন শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে সার্কিট হাউস ত্যাগ করবেন তিনি। সকাল ৯টা থেকে ক্যাম্প পরিদর্শন ও অন্যান্য কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। দুপুর ১২টায় কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, দুপুর দেড়টার দিকে একই বেসরকারী এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছাড়বেন পররাষ্ট্রমন্ত্রী। দুপুর আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

সরকারি সফরসূচিতে আরও বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের দুই থেকে তিনজন কর্মকর্তা তাঁর সফরসঙ্গী হতে পারেন। সফর উপলক্ষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উখিয়া ও টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাকেও সফর সম্পর্কে অবহিত করা হয়েছে।

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন ড. খলিলুর রহমান। তাঁর এই সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকে গুরুত্ব দিয়ে দেখছেন সংশ্লিষ্টরা।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
ইউসুফ চৌধুরী বিল্লু

ইউসুফ চৌধুরী বিল্লু

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারমুখী পররাষ্ট্রমন্ত্রী, সরেজমিনে দেখবেন রোহিঙ্গা ক্যাম্পের চিত্র

প্রকাশের সময় : ১০:৪৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬