বেনাপোলে আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুন তৈরির সময় একজন আটক
- প্রকাশের সময় : ১০:৪১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 28

যশোরের শার্শা উপজেলার বেনাপোল বাজারে আওয়ামী লীগের ব্যানার ও ফেস্টুন তৈরির সময় ইমরান আলী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে বেনাপোল বাজারে অগ্রণী ব্যাংকের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
আটক ইমরান আলী বেনাপোল গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ইয়াকুব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ব্যানার ও ফেস্টুন তৈরির সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে হাতেনাতে আটক করেন। এ সময় তাকে গণপিটুনি দেওয়ার ঘটনাও ঘটে। পরে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এলাকায় সজাগ ও সতর্ক অবস্থানে থাকায় তাকে আটক করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
তবে এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এবং ঘটনার বিস্তারিত বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।
























