গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- প্রকাশের সময় : ০৫:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 29

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্নার নেতৃত্বে গাজীপুর সদর উপজেলার বাগের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী সাওন, সাবেক সহসভাপতি জাকির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক সহসাধারণ সম্পাদক কবির চৌধুরী ও সাবেক মানবাধিকারবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ ও সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিবলু বকশি, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল খান ও সদস্য সচিব রাজিবুল আলম বেপারী, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলন ও সদস্য সচিব শেমল ভূঁইয়া, কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ আলী, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন, কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ ও সদস্য সচিব সিরাজুল ইসলাম।
এ সময় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম তাজ, সাইফুল মোল্লা, মোফাজ্জল হোসেন মোফা, সাখাওয়াত হোসেন, সুমন আহমেদ পাপ্পুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























