ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎নারায়নগঞ্জ রূপগঞ্জে দুই বাসে দুর্বৃত্তের আগুন দিয়েছে

masum miah
  • প্রকাশের সময় : ১০:০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 19

ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউছিয়া এলাকায় পার্কিং করা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানি পরিবহনের দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ ১৮নভেম্বর বুধবার ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আব্দুর রসিদ মার্কেটের পাশে মেঘলা বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে।
‎
‎মেঘলা পরিবহণ বাসের হেলপার আলম হোসেন বলেন, আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মেঘলা বাস ডিপোর সামনে মেঘলা পরিবহনের বাস ঢাকা মেট্রো-ব-১৫-১৪২৯ ও ঢাকা মেট্রো-ব-১১-৭৬০০ দাঁড়িয়ে ছিল। তিনটি মোটরসাইকেলে মুখোশধারী ছয় দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাস জুড়ে ছড়িয়ে পড়ে।
‎
‎খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে বাস পুড়ে যায়। আগুনে ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাসের হেলপার আলম হোসেন ।
‎
‎রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ভুলতা-গাউছিয়া এলাকায় দুই বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
‎
‎
‎

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মাছুম মিয়া

মাছুম মিয়া

স্টাফ রিপোর্টার, চাঁদপুর

‎নারায়নগঞ্জ রূপগঞ্জে দুই বাসে দুর্বৃত্তের আগুন দিয়েছে

প্রকাশের সময় : ১০:০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬