ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাটকেলঘাটার বলফিল্ড সড়কে হালকা বৃষ্টিতেই হাঁটুপানি, চলাচলে চরম দুর্ভোগ

Sahinur Islam
  • প্রকাশের সময় : ০৯:৫৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 37

সাতক্ষীরার অন্যতম বাণিজ্য কেন্দ্র পাটকেলঘাটা বাজারের প্রবেশের কয়েকটি রাস্তার মধ্যে বলফিল্ড সংলগ্ন রাস্তাটি গত তিন দিন বৃষ্টি হওয়ায় ৫শ গজ রাস্তা ছোট খাট যানবাহন থেকে পথচারীরা পর্যন্ত চলাচলে একেবারে
অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। সরেজমিনে দেখা গেছে বলফিল্ড বাসস্টান্ড মোড় থেকে উত্তর বলফিল্ড মোড়
এইটুকু রাস্তা যার দৈর্ঘ্য মাত্র ৫শ গজ। ২২ বছর আগে একবার পিচ ঢালাই
হয়। এর পর থেকে একে একে পিচের ছাল চামড়া ও ইট খোয়া উঠে গিয়ে
রাস্তার কোন চিহ্ন নাই। রাস্তাটি পরিনত হয়েছে বড় বড় নর্দমায়। তার পরও
জীবনের ঝুকি নিয়ে চলতে হয় পথচারীদের। এইটুকু রাস্তার দুধারে কাঁচা
বাজার, মুরগি ব্যবসায়ী, ইলেকট্রনিক্স শো-রুম, রড সিমেন্টের বড় ডিলার,
রাইস মিল ও হাজার হাজার ছোট খাট যানবাহন সহ অগনিত জনসাধারনের
চলাচল। দীর্ঘ ২২ বছর এই রাস্তার দিকে কোন জনপ্রতিনিধি এক নজরে
তাকিয়েও দেখিনি। সম্প্রতি পাটকেলঘাটা ৩নং সরুলিয়া ইউনিয়ন
পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা’র কাছে জানতে চাইলে তিনি
বলেন, এই রাস্তাটুকুর ব্যাপারে আমি আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এদিকে এই রাস্তার পাশের দোকান ব্যবসায়ী ও পথচারীরা এই ৫শ গজ রাস্তা
নতুন করে সংস্কার করার জন্য চেয়ারম্যান সাহেবের কাছে দাবী জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
শাহিনুর ইসলাম

শাহিনুর ইসলাম

বিশেষ প্রতিনিধি, খুলনা

পাটকেলঘাটার বলফিল্ড সড়কে হালকা বৃষ্টিতেই হাঁটুপানি, চলাচলে চরম দুর্ভোগ

প্রকাশের সময় : ০৯:৫৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬