ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার, আদালতে প্রেরণ

Md Nur Alam Siddik
  • প্রকাশের সময় : ০৬:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 35

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় পলাতক প্রধান আসামি নুর আলমকে (৩৫) ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর রোববার রাতে তাকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। সোমবার (২৩ নভেম্বর) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।

গ্রেপ্তার নুর আলম তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ভুটুজোত গ্রামের মোকছেদুল হকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর দুপুরে শিশুটি তার চাচাতো বোনকে সঙ্গে নিয়ে নুর আলমের দোকানে খাবার কিনতে যায়। এ সময় প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

বাড়িতে ফিরে শিশুটি বিষয়টি তার বাবা-মাকে জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই পলাতক ছিলেন নুর আলম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালায় এসআরবি-১৩ নীলফামারী ও এসআরবি-৪ ঢাকার যৌথ অভিযান দল। এ সময় মামলার প্রধান আসামি নুর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২২ নভেম্বর) রাতে তাকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান জানান, গ্রেপ্তার আসামিকে সোমবার (২৩ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ নুর আলম সিদ্দিক

মোঃ নুর আলম সিদ্দিক

উপজেলা প্রতিনিধি, তেতুলিয়া, পঞ্চগড়

তেঁতুলিয়ায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার, আদালতে প্রেরণ

প্রকাশের সময় : ০৬:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬