ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণতান্ত্রিক প্রক্রিয়ায় রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি সভাপতি আমিনুল, সম্পাদক শাহ আলম

admin
  • প্রকাশের সময় : ০১:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 33

সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আয়োজনে সলঙ্গা থানা শাখার নতুন কমিটি গঠন ও মতবিনিময় সভা কে.এম. আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৪ হতে রাত ১০টা পর্যন্ত উপজেলার সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সলঙ্গা থানার আওতাধীন ৪২টি স্বেচ্ছাসেবী সংগঠন এবং ৪ জন স্বতন্ত্র স্বেচ্ছাসেবীর ভোটে প্রত্যক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

এতে জেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ লোকমান ও ইঞ্জিনিয়ার মো. রাকিব হোসেন খাঁন।

এছাড়া নবগঠিত সলঙ্গা থানা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন কে এম আমিনুল ইসলাম হেলাল ( ৩০ ভোট), সাধারণ সম্পাদক শাহ আলম ২৯ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ (৩০ ভোট)।

সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় স্বেচ্ছাসেবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের সমন্বিত উদ্যোগে সলঙ্গার স্বেচ্ছাসেবী অঙ্গন আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও গতিশীল হবে।

পাশাপাশি মানবিক কার্যক্রম সম্প্রসারণ, অসহায় মানুষের কল্যাণ এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

কমিটি গঠন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ রজব এবং জেলা পরিষদের সদস্য আব্দুল আলিম, ইসমাইল হোসেন, সাজিদ মুন ও সাংবাদিক সোহেল রানা।

নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সলঙ্গার স্বেচ্ছাসেবী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
admin

গণতান্ত্রিক প্রক্রিয়ায় রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি সভাপতি আমিনুল, সম্পাদক শাহ আলম

প্রকাশের সময় : ০১:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬