বালিয়ান ইউনিয়নের ঐতিহ্যবাহী বালিয়ান গ্রামকে ঘিরে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ
- প্রকাশের সময় : ০৬:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 44

বালিয়ান ইউনিয়নের ঐতিহ্যবাহী বালিয়ান গ্রামকে ঘিরে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে নতুন ভাবনার কথা সামনে এসেছে। তরুণদের শক্তি, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন বালিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মীর জাহিদ।
তিনি মনে করেন, তরুণ প্রজন্মই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র গঠনের অন্যতম চালিকাশক্তি। তাদের সঠিক দিকনির্দেশনা, কর্মসংস্থানের সুযোগ এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এলাকার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
এ সময় তরুণদের নিয়ে নতুন পরিকল্পনা, এলাকার উন্নয়ন এবং ঐতিহ্য ধরে রাখার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
মীর জাহিদের বক্তব্য:
“ইয়াং জেনারেশনই আমাদের শক্তি। তরুণদের সঙ্গে নিয়েই আমরা একটি সুন্দর, উন্নত ও সম্ভাবনাময় বালিয়ান ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখি।”
স্থানীয় তরুণদের প্রত্যাশা, তাদের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

























