রৌমারীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড।
- প্রকাশের সময় : ০৬:৩৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 31

রৌমারীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড।
কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযানে এক পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজু আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে নিজের দোষ স্বীকার করায় তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে রৌমারী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারবান্দা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। রৌমারী থানার এসআই মো. শফিকুল ইসলাম ও এএসআই প্রদীপের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
পরে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হাসানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মামলা নম্বর ২৮, তারিখ ১৬ নভেম্বর ২০২৬। সাজাপ্রাপ্ত আসামিকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।






















