ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪, হেরোইন-ইয়াবা-ফেনসিডিল ও নগদ টাকা উদ্ধার।
- প্রকাশের সময় : ০১:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 51
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪, হেরোইন-ইয়াবা-ফেনসিডিল ও নগদ টাকা উদ্ধার।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১ দশমিক ১ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা, দুই বোতল ফেনসিডিল ও নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে উপজেলার ৩ নম্বর ফুলবাড়ী ইউনিয়নের কুটিচন্দ্রখানা মাদারেরপাঠ গ্রামের মাদারেরপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কাকলী রানীর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুটিচন্দ্রখানা মাদারেরপাঠ গ্রামের কাকলী রানী (৩৭), পূর্ব কুটিচন্দ্রখানা বৈরাগীটারী গ্রামের জয়দেব কুমার মহন্ত (২৫), মধ্য কুটিচন্দ্রখানা বটতলা গ্রামের সুভাষ চন্দ্র ওরফে বাবু (৩০) এবং উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দলন গ্রামের আহসান হাবীব ওরফে সাহেব (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁদের হেফাজত থেকে এসব মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।





















