ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম জেলা পুলিশের দুই সদস্যের পদোন্নতি, পরানো হলো র‍্যাংক ব্যাজ।

Md Arshadul Haque
  • প্রকাশের সময় : ০৭:২৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 31

কুড়িগ্রাম জেলা পুলিশের দুই সদস্যের পদোন্নতি, পরানো হলো র‍্যাংক ব্যাজ।

বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় মেধাক্রমের ভিত্তিতে পদোন্নতি পেয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশের দুই সদস্য। পদোন্নতি উপলক্ষে সোমবার (১৬ নভেম্বর ২০২৬) তাঁদের আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্য হলেন—এসআই (নিরস্ত্র) মো. মাহবুবার রহমান এবং এএসআই (নিরস্ত্র) সতেন্দ্র নাথ বর্মন। তাঁদের মধ্যে একজন কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) এবং অপরজন এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেন।

এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানান এবং সম্মানিত নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ এরশাদুল হক

মোঃ এরশাদুল হক

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা পুলিশের দুই সদস্যের পদোন্নতি, পরানো হলো র‍্যাংক ব্যাজ।

প্রকাশের সময় : ০৭:২৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬