ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোনাবাড়ী-মৌচাক শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, বন্ধ একাধিক পোশাক কারখানা

Md: khayroul Basar
  • প্রকাশের সময় : ০৫:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 25

গাজীপুরের কোনাবাড়ী ও মৌচাক শিল্পাঞ্চলে পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে বেতন বৃদ্ধির দাবিতে অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ন্যূনতম মাসিক ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মৌচাক এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

অন্যদিকে কোনাবাড়ীর জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকদের কারখানার বাইরে অবস্থান করতে দেখা যায়। নিরাপত্তার কারণে কোনাবাড়ীর এম এম নিটওয়্যারসহ আশপাশের একাধিক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের দাবি, বেতন বৃদ্ধির ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ও সাধারণ মানুষের চলাচলে প্রভাব পড়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ খাইরুল বাশার

মোঃ খাইরুল বাশার

জেলা প্রতিনিধি, গাজীপুর

কোনাবাড়ী-মৌচাক শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, বন্ধ একাধিক পোশাক কারখানা

প্রকাশের সময় : ০৫:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬