ফুলবাড়ীতে ৪ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ
- প্রকাশের সময় : ০২:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 34

ফুলবাড়ীতে ৪ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান।
কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১ কেজি এমওপি ও ১ কেজি ডিএপি সার দেওয়া হচ্ছে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমানসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষকদের পরিমিত ও সঠিক মাত্রায় সার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।



























