ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

Sahinur Islam
  • প্রকাশের সময় : ১০:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 13

কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের
উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
শাহিনুর ইসলাম বিশেষ প্রতিনিধি
: ঝিনাইদহের কালীগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবং কালীগঞ্জ থেকে নলডাঙ্গা সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নারিকেল, কড়ই ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি (প্রতি বছর ৫ কোটি) চারা রোপণের যে মহাপরিকল্পনা নিয়েছেন, তারই অংশ হিসেবে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এ উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, কেবল চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, সঠিক পরিচর্যা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে গাছগুলোকে বড় করে তুলতে পারলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের সবার এই উদ্যোগ সফল হবে। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী ও ওয়াহেদ আলী লস্কর এবং ঢাকা উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রেন্টু মিয়াসহ কালীগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
#

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
শাহিনুর ইসলাম

শাহিনুর ইসলাম

বিশেষ প্রতিনিধি, খুলনা

কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রকাশের সময় : ১০:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬