ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় (কোডেক)অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

Shawon Akbar Shanto
  • প্রকাশের সময় : ০৯:৩০:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 18

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার – কোডেক এর বাস্তবায়নে এবং ERIKS ও Sweden Sverige এর সহযোগিতায় পরিচালিত “অগ্রযাত্রা প্রকল্প” এর আওতায় মোংলায় স্কুল ব্যবস্থাপনা কমিটি, শিশু সুরক্ষা কমিটি ও স্থানীয় কর্তৃপক্ষকে নিয়ে “দ্বন্দ্ব সংবেদনশীল সিদ্ধান্ত গ্রহণ ও সম্প্রীতি বিষয়ে অবহিতকরণ সভা” অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ নভেম্বর( বুধবার) সকালে কোডেক অগ্রযাত্রা প্রকল্পের মোংলা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, (কোডেক)” অগ্রযাত্রা প্রকল্পের ” প্রোগ্রাম অফিসার মোঃ জাকির হোসেন, মনিটরিং অফিসার মোঃ শাহী আলম, শিশু সুরহ্মা সুপারভাইজার মোঃ মোতালেব শেখ, প্রকল্পের দুই কেন্দ্রের -কেন্দ্র সহায়িকা (CF) মিতালি মন্ডল ও জেসমিন আক্তার।

অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন,, বিদ্যালয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, শিশু সুরক্ষা কমিটিকে আরও সক্রিয় করা এবং স্থানীয় পর্যায়ে যেকোনো দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে সমাধানের মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে।

সভায় স্কুল ব্যবস্থাপনা কমিটি ও শিশু সুরক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা শিশুদের সুরক্ষা ও শিক্ষার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কোডেক কর্তৃপক্ষ জানায়, “অগ্রযাত্রা প্রকল্প” এর মাধ্যমে উপকূলীয় অঞ্চলের শিশুদের অধিকার, সুরক্ষা ও শিক্ষার উন্নয়নে কাজ করা হচ্ছে।

বক্তারা আরল বলেন, বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্কুল ব্যবস্থাপনা কমিটি ও শিশু সুরক্ষা কমিটিকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো শিশু যেন নির্যাতন, বাল্যবিবাহ বা বিদ্যালয় থেকে ঝরে না পড়ে সেদিকে কঠোর নজর রাখতে হবে।

একই সাথে স্থানীয় পর্যায়ে বিদ্যমান যেকোনো সামাজিক দ্বন্দ্বকে সংবেদনশীলতার সাথে মোকাবিলা করে শান্তিপূর্ণভাবে সমাধানের মাধ্যমে এলাকায় সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দেওয়া হয়। বক্তারা মনে করেন, একটি শিশু বান্ধব ও নিরাপদ শিক্ষা পরিবেশ গড়ে তুলতে হলে শিক্ষক, অভিভাবক, কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিশু সুরক্ষা কমিটির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোডেকের প্রকল্প কর্মকর্তারা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

কোডেকের বক্তব্য:
কোডেক কর্তৃপক্ষ জানায়, “অগ্রযাত্রা প্রকল্প” এর মূল লক্ষ্য হলো উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকার শিশুদের অধিকার প্রতিষ্ঠা, তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। এরই অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের অবহিতকরণ ও সচেতনতামূলক সভার আয়োজন করা হচ্ছে।

সভা শেষে অংশগ্রহণকারীরা শিশুদের জন্য একটি নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়তে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।#

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
শাওন আকবার শান্ত

শাওন আকবার শান্ত

উপজেলা প্রতিনিধি, মোংলা, বাগেরহাট

মোংলায় (কোডেক)অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

প্রকাশের সময় : ০৯:৩০:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬