ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে চলন্ত বাসে তল্লাশি: ২০০০ ইয়াবাসহ যাত্রী আটক

Md: khayroul Basar
  • প্রকাশের সময় : ০২:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 31

গাজীপুরে চলন্ত বাসে তল্লাশি: ২০০০ ইয়াবাসহ যাত্রী আটক
গাজীপুরে একটি চলন্ত বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী অলি (৩৮) নামের এক যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

​বুধবার (১১ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন বিষয়টি নিশ্চিত করেছেন।

​আটককৃত মোহাম্মদ আলী অলি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর (উজান চন্নপাড়া) গ্রামের জাহের উদ্দিনের ছেলে।

​এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানাধীন নয়নপুর এলাকায় (বাংলাদেশ বিমান বাহিনীর ২০৩ রক্ষণাবেক্ষণ ইউনিট গেইটের সামনে) এ অভিযান চালানো হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদে খবর আসে যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড পরিবহনের একটি বাসে এক ব্যক্তি অবৈধ মাদক বহন করে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে নয়নপুর এলাকায় বাসটিতে তল্লাশি চালায় ডিএনসির একটি দল। এ সময় যাত্রী মোহাম্মদ আলী অলির কাছ থেকে দুই হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।

​এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আনোয়ার হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা কার্যালয়ের উপ-পরিচালক।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ খাইরুল বাশার

মোঃ খাইরুল বাশার

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরে চলন্ত বাসে তল্লাশি: ২০০০ ইয়াবাসহ যাত্রী আটক

প্রকাশের সময় : ০২:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬