ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎নারায়নগঞ্জ রূপগঞ্জে পৃথক মামলায় ০৫ জনকে কারাদণ্ড দিয়েছেন।

masum miah
  • প্রকাশের সময় : ০৯:১৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 32

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক পাঁচটি মামলায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ-বিন-শফিক। মঙ্গলবার (১০ নভেম্বর) পৃথক মামলায় বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের এ সাজা দেওয়া হয়। পরে সাজাপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
‎
‎কারাদণ্ডের পরোয়ানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. মানিক (৩৭) নামে এক ব্যক্তিকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই ধারায় মো. শাকিল (২১) ও মো. রাসেল (৪০) নামে দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া একই আইনের ৩৬(৫) ধারায় মো. আমির হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
‎
‎অন্যদিকে, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মো. মেহেদী হাসান (৩০) নামে অপর এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
‎
‎পৃথক পাঁচটি মামলায় দণ্ডিত ব্যক্তিদের কারাভোগ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়কের কাছে কারাদণ্ড কার্যকরের পরোয়ানা পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মাছুম মিয়া

মাছুম মিয়া

স্টাফ রিপোর্টার, চাঁদপুর

‎নারায়নগঞ্জ রূপগঞ্জে পৃথক মামলায় ০৫ জনকে কারাদণ্ড দিয়েছেন।

প্রকাশের সময় : ০৯:১৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬