শিরোনামঃ
পেকুয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, অস্ত্রসহ এক যুবক আটক
- প্রকাশের সময় : ১১:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 55

কক্সবাজারের পেকুয়ায় অস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজসহ জিয়া উদ্দিন প্রকাশ হানিফ (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনায় অভিযান চালায়। এ সময় অস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজসহ হানিফকে আটক করা হয়।
আটক হানিফ বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনা এলাকার আবুল বশরের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :
























