বরিশালে কোতোয়ালি মডেল থানার আকস্মিক সাঁড়াশি অভিযানে ৫ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আটক
- Update Time : ১১:৫৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ২২ Time View

বিএমপি মিডিয়া সেল
তারিখ: ২৫ আগস্ট ২০২৬
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব বেলাল হোসাইন, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এবং কোতোয়ালি মডেল জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব অলক কান্তি শর্মার নেতৃত্বে একটি বিশেষ টিম মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে।
২৪ আগস্ট ২০২৬ রাত ৮টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী নগরীর খালেদাবাদ রিফিউজি কলোনি ও সংলগ্ন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং সন্দেহভাজন অপরাধীদের গ্রেফতারে এ অভিযান চালানো হয়।
আটককৃতদের তালিকা:
মো: রফিকুল ইসলাম ওরফে গাঁজা রফিক
মো: রিফাত হোসেন বিল্লাল (১৮)
মো: মিঠুন মৃধা (৩১)
মো: রাব্বি খান (২৩)
মো: ইমরান (২৬)
অভিযান চলাকালে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের বিশেষ সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















