১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে কেসিসির মশক নিধন অভিযান: ৪ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা, ৫ জনের মুচলেকা

রিপোর্টার শাহিনুর ইসলাম
  • Update Time : ০৮:২৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ১৩ Time View

ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধ, মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং মশক নিয়ন্ত্রণে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) পরিচালিত বিশেষ ক্রাশ প্রোগ্রামের আওতায় সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
অভিযানের ষষ্ঠ দিনে বাসাবাড়ি ও নিজস্ব জায়গা অপরিচ্ছন্ন রেখে মশার প্রজননবান্ধব পরিবেশ তৈরির অভিযোগে চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ১৮ নম্বর ওয়ার্ডের নবীনগরের মো. মামুনকে ৩ হাজার টাকা, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের মালিকানাধীন জায়গা অপরিচ্ছন্ন রাখায় হাসপাতালের কর্মকর্তা আশিকুর রহমানকে ৫ হাজার টাকা, বিকে ক্রস রোডের বাসিন্দা বারেক মাস্টারকে ২ হাজার টাকা এবং ২৬ নম্বর ওয়ার্ডের তাবলীগ মসজিদের পেছনের বাড়ির মালিক মো. ইমরানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ প্রাঙ্গণ পরিষ্কার করার প্রতিশ্রুতিতে ৫ জন বাড়ির মালিকের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়েছে।
কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে কেসিসির কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং কেএমপির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
কেসিসি কর্তৃপক্ষ জানায়, অনাকাঙ্ক্ষিত আইনি পরিস্থিতি এড়াতে নগরবাসীকে নিজস্ব স্থাপনা, ঝোপঝাড়, ডাবের খোসা, ফুলের টব, ফ্রিজ ও এসির জমানো পানি পরিষ্কার রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
এদিকে সোমবার সকাল থেকে নগরীর ২৬ ও ৩১ নম্বর ওয়ার্ডে মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কেসিসির ক্রাশ প্রোগ্রাম পরিচালিত হয়। এতে কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. অহিদুজ্জামান খান, সমাজসেবক আরিফুজ্জামান অপু, আসলাম হোসেন, মাহমুদুল আলম বাবু মোড়ল, মনিরুল ইসলাম, আমিনুল ইসলাম বুলবুল, সাখাওয়াত হোসেন ও ওয়াহিদুজ্জামানসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ডেঙ্গু প্রতিরোধে কেসিসির মশক নিধন অভিযান: ৪ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা, ৫ জনের মুচলেকা

Update Time : ০৮:২৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬