ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাটারা থানার নূরে চালা ইউনিটের কর্মীসভা অনুষ্ঠিত

Abdur Rohim
  • প্রকাশের সময় : ০১:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 37

গত শনিবার (৭ নভেম্বর ২০২৬) রাত ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন উত্তর মহানগরীর ভাটারা থানার নূরে চালা ইউনিটের দায়িত্বশীল ভাইদের উদ্যোগে এক কোরআন তেলাওয়াত ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটারা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টার এবং ভাটারা থানার যুব বিষয়ক সম্পাদক আল-আমিন ভূঁইয়া। এছাড়া অনুষ্ঠানে নূরে চালা ইউনিট ও এর আওতাধীন বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ভাই ও কর্মীরা উপস্থিত ছিলেন।
​পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. সিরাজুল ইসলাম শ্রমিক কল্যাণের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “শ্রমিক সমাজের অধিকার আদায় এবং তাদের নৈতিক ও আদর্শিক মানোন্নয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এবং আদর্শ সমাজ গঠনে দায়িত্বশীলদের সততা ও নিষ্ঠার সাথে ময়দানে কাজ করার আহ্বান জানান।
​বিশেষ অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম মাস্টার ও আল-আমিন ভূঁইয়া কর্মী ও দায়িত্বশীলদের সংগঠনের আদর্শ ধারণ করে সাধারণ শ্রমিকদের পাশে দাঁড়ানোর দিকনির্দেশনা প্রদান করেন।
​পরিশেষে দেশের কল্যাণ, শ্রমিক সমাজের অধিকার এবং উপস্থিত সবার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আব্দুর রহিম

আব্দুর রহিম

স্টাফ রিপোর্টার, নীলফামারী

​বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাটারা থানার নূরে চালা ইউনিটের কর্মীসভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০১:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬