ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহাখালীর রেস্টুরেন্টে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি মেয়রপ্রার্থী সেলিম উদ্দিনের

Abdur Rohim
  • প্রকাশের সময় : ১০:৫৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 20

রাজধানীর মহাখালীতে ‘দূরবীন বাংলা’ রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
​শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্টটি পরিদর্শনকালে তিনি এ দাবি জানান। মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমীর।
​পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সেলিম উদ্দিন বলেন, “একটি রেস্টুরেন্টে শৃঙ্খলা বজায় রাখতে টোকেন ও সিরিয়াল পদ্ধতি অনুসরণ করা স্বাভাবিক বিষয়। কিন্তু সেই নিয়ম অমান্য করে কয়েকজন ব্যক্তি রেস্টুরেন্টের ব্যবস্থাপক, সুপারভাইজার ও কর্মীদের মারধর করেছেন। একই সঙ্গে প্রমাণ নষ্ট করতে সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেস্টুরেন্টে অবস্থানরত সাধারণ গ্রাহকরাও চরম নিরাপত্তাহীনতায় ভুগেছেন।”
​এ ঘটনাকে স্বাভাবিক নাগরিক জীবনযাপনের ওপর আঘাত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এটি শুধু একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং সাধারণ মানুষের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। মানুষ নিজের অর্থ ব্যয় করে কোনো রেস্টুরেন্টে গিয়ে নিরাপদে খাবার গ্রহণ করতে পারবে না—এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।”
​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে ডিএনসিসির এই মেয়রপ্রার্থী বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
​রাজধানীর নাগরিকদের জানমাল ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব উল্লেখ করে সেলিম উদ্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। পরিশেষে তিনি ‘দূরবীন বাংলা’ রেস্টুরেন্টের মালিক, কর্তৃপক্ষ ও আহত কর্মীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আব্দুর রহিম

আব্দুর রহিম

স্টাফ রিপোর্টার, নীলফামারী

মহাখালীর রেস্টুরেন্টে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি মেয়রপ্রার্থী সেলিম উদ্দিনের

প্রকাশের সময় : ১০:৫৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬