ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বালাগ্রামকে সকল ধর্মের মানুষের নিরাপদ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে অবিরাম ছুটে চলেছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ মোহাইমেনুর রহমান সানা

Abdur Rohim
  • প্রকাশের সময় : ১২:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 25

জলঢাকা উপজেলার ৩ নং বালাগ্রাম ইউনিয়নকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য মডেলে রূপান্তর করতে দিন-রাত পরিশ্রম করে চলেছেন তরুণ ও জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী মোঃ মোহাইমেনুর রহমান (সানা)। বালাগ্রামের মাটি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে তিনি প্রতিটি পাড়ায়-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন।
​সাম্প্রতিক এক গণসংযোগকালে এলাকার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, “বালাগ্রাম ইউনিয়ন হবে সব ধর্মের, সব মতের মানুষের জন্য একটি নিরাপদ ও আস্থার স্থল। নিজ নিজ ধর্মের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস রেখে, আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একটি নতুন, উন্নত এবং আধুনিক বালাগ্রাম বিনির্মাণ করতে বদ্ধপরিকর।”
​স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও সাধারণ ভোটারদের মতে, মোঃ মোহাইমেনুর রহমান সানা একজন সৎ, মার্জিত ও জনবান্ধব ব্যক্তিত্ব। দলমত নির্বিশেষে সকল মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। বালাগ্রাম ইউনিয়নের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চিত জনপদগুলোতে সুশাসন প্রতিষ্ঠা, শান্তি-শৃঙ্খলার উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে তার এই নিরলস প্রচেষ্টা ইতিমধ্যে এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসার জন্ম দিয়েছে।
​তরুণ এই নেতার এমন দূরদর্শী ও সম্প্রীতিপূর্ণ স্লোগানকে সাধুবাদ জানিয়ে বালাগ্রামের সর্বস্তরের জনসাধারণ আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আব্দুর রহিম

আব্দুর রহিম

স্টাফ রিপোর্টার, নীলফামারী

বালাগ্রামকে সকল ধর্মের মানুষের নিরাপদ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে অবিরাম ছুটে চলেছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ মোহাইমেনুর রহমান সানা

প্রকাশের সময় : ১২:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬