গাজীপুরে টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৮:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 23

গাজীপুর মহানগরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে টঙ্গীর গাজীবাড়ি চম্পাকলি রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইকবাল হোসেন (৪৮) টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন গাজীবাড়ি এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার পুলিশ সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে এলাকায় আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, গ্রেপ্তার ইকবাল হোসেনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠানোর পাঠানো হয়েছে।


























