ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পথচারীদের সামনেই ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

Md: khayroul Basar
  • প্রকাশের সময় : ০৯:৪১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 22

গাজীপুর মহানগরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানা,তারগাছ এলাকায় প্রকাশ্যে এক বেকারির ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই করেছে তিন দুর্বৃত্ত। ব্যস্ত মহাসড়কে বহু পথচারীর উপস্থিতিতে সংঘটিত এ ঘটনার একটি ড্যাশক্যাম ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে গাছা থানা তারগাছ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতে একটি বেকারির ডেলিভারি ভ্যান নিয়ে ওই এলাকায় অবস্থান করছিলেন চালক। এ সময় হঠাৎ তিন দুর্বৃত্ত এসে তাকে ঘিরে ধরে। এরপর মুহূর্তের মধ্যেই জোরপূর্বক তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে চলে যায় তারা। ঘটনার সময় আশপাশে অনেক পথচারী ও একজন নিরাপত্তারক্ষীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও কেউ ভুক্তভোগীর সহায়তায় এগিয়ে আসেননি। একটি ব্যক্তিগত গাড়ির ড্যাশক্যামের ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়ে। এতে ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের চেহারাও স্পষ্ট দেখা গেছে।

ভিডিওটি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। পোস্টে তিনি লেখেন, ৯ নভেম্বর রাত ১০টার দিকে গাজীপুরের তারগাছ এলাকায় বহু পথচারীর সামনেই একটি বেকারির ডেলিভারি ভ্যানের চালকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় তিন দুর্বৃত্ত এ ধরনের দুর্বৃত্তদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।

জনবহুল মহাসড়কে প্রকাশ্যে এমন ছিনতাইয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ড্যাশক্যামের ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি মহাসড়কে পথচারী, পরিবহণশ্রমিক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান বলেন, ছিনতাইয়ের ঘটনায় পুলিশের একটি দল মাঠে কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়েছে। তবে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ খাইরুল বাশার

মোঃ খাইরুল বাশার

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরে পথচারীদের সামনেই ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

প্রকাশের সময় : ০৯:৪১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬