গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের আগুন সন্ত্রাস প্রতিহত করতে বাড্ডার বিভিন্ন পয়েন্টে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান
- প্রকাশের সময় : ০২:০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 34

গণহত্যাকারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেকোনো ধরণের আগুন সন্ত্রাস, বিশৃঙ্খলা ও চক্রান্ত প্রতিহত করতে রাজধানীর বাড্ডা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান গ্রহণ করেছে বাড্ডা থানা বিএনপি, বাড্ডা যুবদল এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ (১০ নভেম্বর, ২০২৬) সকাল থেকেই বাড্ডা থানা বিএনপি ও যুবদলের শীর্ষ নেতাদের নেতৃত্বে নেতাকর্মীরা রাজপথে নেমে আসেন। বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি, হোসেন মার্কেট, লিংক রোড, উত্তর বাড্ডা এবং মেরুল বাড্ডাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে অবস্থান নেন নেতাকর্মীরা। যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা রুখে দিতে তাদেরকে কঠোর অবস্থানে দেখা যায়।
অবস্থান কর্মসূচিতে বাড্ডা থানা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ বলেন, “ফ্যাসিবাদের পুনর্বাসন এবং আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার যেকোনো চক্রান্ত বাড্ডার মাটিতে কঠোরভাবে প্রতিহত করা হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি কর্মী রাজপথে সতর্ক প্রহরীর ভূমিকা পালন করছে।”
সারাদিনব্যাপী এই অবস্থান কর্মসূচিতে বাড্ডা থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। যেকোনো উস্কানি ও নাশকতা মোকাবিলায় দিনের শেষ পর্যন্ত রাজপথে অবস্থান ধরে রাখার ঘোষণা দেন দলীয় নেতারা।

























