ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দলীয় জোটের সাত দফা দাবি আদায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে কর্মসূচি; নগরবাসীকে অংশ নেওয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

Md. Khosru Noman
  • প্রকাশের সময় : ১০:৪০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 33

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন স্থানে নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে আগামী বুধবার (২৫ নভেম্বর) রাজধানী ঢাকা ছাড়া দেশের ১১টি মহানগরে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট মহানগরীর বাসিন্দাদের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ দলীয় জোটের ঘোষিত সাত দফা দাবি আদায়, দেশব্যাপী নাশকতা ও অরাজকতার প্রতিবাদ এবং সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হবে।

জামায়াতের ঘোষিত কর্মসূচির অন্যতম উদ্দেশ্য ১১ দলীয় জোটের সাত দফা দাবি বাস্তবায়নে সরকারের ওপর চাপ সৃষ্টি করা।
জোটের দাবিগুলোর মধ্যে রয়েছে—
1. গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন।
2. জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।
3. বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারের সংকট নিরসন।
4. নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধ।
5. দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।
6. রাজনৈতিক সহিংসতা ও নাশকতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
7. সংকীর্ণ দলীয় রাজনীতির পরিবর্তে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ খসরু নোমান

মোঃ খসরু নোমান

স্টাফ রিপোর্টার, ঢাকা

১১ দলীয় জোটের সাত দফা দাবি আদায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে কর্মসূচি; নগরবাসীকে অংশ নেওয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

প্রকাশের সময় : ১০:৪০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬