উলিপুরে মাদক সংক্রান্ত অভিযোগের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড,১ হাজার টাকা জরিমানা
- প্রকাশের সময় : ০৮:১৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 37

উলিপুরে মাদক সংক্রান্ত অভিযোগের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড,১ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবনের অভিযোগে ফারুক আলী আকন্দ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কাশিয়াগাড়ি চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ফারুক আলী উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর আকন্দপাড়া এলাকার মোকছেদ আলী আকন্দের ছেলে।
স্থানীয়দের দাবি, ফারুক দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। বুধবার সকালে চৌমুহনী বাজারে মাদক বিক্রির সময় স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৯টি ইয়াবা বড়ি ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, ফারুককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।
উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ফারুক আলীকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।



























