শিরোনামঃ
কলমাকান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিশরপাশা বাজার পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার।
- প্রকাশের সময় : ০৫:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 47

কলমাকান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিশরপাশা বাজার পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার।
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়নের বিশরপাশা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার।
রোববার (২২ নভেম্বর) দুপুরে তিনি ঘটনাস্থলে পৌঁছে ভস্মীভূত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং সব ধরনের সরকারি সহায়তার আশ্বাস দেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
Tag :



























