ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় প্রায় ৩শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার।

Md Hasan Ali
  • প্রকাশের সময় : ১০:৫২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 24

নওগাঁয় প্রায় ৩শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার।

  1. গ্রাহকদের প্রায় ৩০০কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ‘সুরমা মাল্টিপারপাস’-এর মালিক এবং জেলার পত্নীতলা থানার ০৭নং পটিচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছবেদুল ইসলামকে (রনি) ঢাকায় গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের পরিকল্পনায় পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ টিম ঢাকা জেলার সাভার থানা এলাকায় পুলিশি অভিযান পরিচালনা করে অদ্য ইং ২৪/১১/২০২৬ তারিখ মধ্যরাতে ১১টি(এগারো) ওয়ারেন্টভুক্ত আসামী তার মধ্যে ০৩টি(তিন) সাজাপ্রাপ্ত ওয়ারেন্টি আসামী মোঃ ছবেদুল ইসলাম রনি, চেয়ারম্যান, ০৭নং পাটিচরা ইউনিয়ন পরিষদ, থানা- পত্নীতলা, জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়েছে।

তথ্যমতে তার বিরুদ্ধে পত্নীতলা থানা এবং নওগাঁ সদর থানায় মোট ১১টি ওয়ারেন্ট রয়েছে যার মধ্যে তিনটি সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন যাবত তিনি পলাতক অবস্থায় ছিলেন। তাকে গ্রেফতার করতে পারায় পত্নীতলা এলাকার বেশ কিছু ভুক্তভোগী জনগন উল্লাস প্রকাশ করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ এবং তা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে ঢাকায় পুলিশ প্রশাসন কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের প্রকৃত সত্য উদ্‌ঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা ভুক্তভোগীরা আশা করছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ হাসান আলী

মোঃ হাসান আলী

উপজেলা প্রতিনিধি, পত্নিতলা, নওগাঁ

নওগাঁয় প্রায় ৩শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার।

প্রকাশের সময় : ১০:৫২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬