ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা পরিষদে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের একাধিক কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোঃ বোজলু মিয়া
  • প্রকাশের সময় : ০৮:১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 61

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা পরিষদে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের একাধিক কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

খালিয়াজুরী (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা পরিষদ ভবনে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের একাধিক কক্ষ, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ ভোররাতে উপজেলা পরিষদ ভবনের ইউএনও কার্যালয় অংশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখেন নৈশপ্রহরী ও স্থানীয়রা।
মুহূর্তের মধ্যেই আগুন পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ বজলু মিয়া

মোঃ বজলু মিয়া

জেলা প্রতিনিধি, কলমাকান্দা, নেত্রকোণা

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা পরিষদে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের একাধিক কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রকাশের সময় : ০৮:১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬