ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাইজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন কাজিপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক

Md. Abdul Momin
  • প্রকাশের সময় : ১০:২১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 18

আসন্ন কাজিপুরের মাইজবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন কাজিপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক। মনোনয়ন ফরম উত্তোলনের সময় আতিকের পক্ষে বিপুল জনসমর্থন লক্ষ্য করা গেছে। তিনি বলেন-আসন্ন মাইজবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাদের মূল্যবান সমর্থন, দোয়া ও ভোট কামনা করছি। আমরা সবাই মিলে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সুন্দর মাইজবাড়ী ইউনিয়ন গড়ে তুলতে চাই। আপনার একটি মূল্যবান ভোটই পারে আমাদের এলাকার ভবিষ্যৎ বদলে দিতে। তিনি ২০১৬ সালে বিএনপির দলীয় প্রতীক নিয়ে মাইজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করেছিলেন। তিনি এবার চেয়ারম্যান নির্বাচিত হলে মাইজবাড়ী ইউনিয়নের জনগণের কল্যানে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ আব্দুল মোমিন

মোঃ আব্দুল মোমিন

উপজেলা প্রতিনিধি, কাজীপুর, সিরাজগঞ্জ

মাইজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন কাজিপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক

প্রকাশের সময় : ১০:২১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬