ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গার্মেন্টস শ্রমিকদের মধ্যে বহিরাগত প্রবেশের অভিযোগ, কাফরুলে ছাত্রদলের শোডাউন

Md. Khosru Noman
  • প্রকাশের সময় : ০১:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 21

রাজধানীর ঢাকা মহানগর উত্তর কাফরুল থানা এলাকায় গার্মেন্টস শ্রমিকদের মধ্যে বহিরাগতদের প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সতর্ক অবস্থানে রয়েছে কাফরুল থানা ছাত্রদলের নেতাকর্মীরা।

কাফরুল থানা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আবি আব্দুল্লাহর নেতৃত্বে নেতাকর্মীরা এলাকায় শোডাউন করেন।

ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, গার্মেন্টস শ্রমিকদের মধ্যে আওয়ামী লীগের পরিচয়ধারী কিছু বহিরাগত ব্যক্তি প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের নিরাপত্তা, শান্তিপূর্ণ কর্মপরিবেশ এবং এলাকার স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে তারা সাংগঠনিকভাবে মাঠে রয়েছেন।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের দলবদ্ধভাবে সড়কে উপস্থিত থাকতে দেখা যায়।

তবে বহিরাগতদের প্রবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট গার্মেন্টস কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ খসরু নোমান

মোঃ খসরু নোমান

স্টাফ রিপোর্টার, ঢাকা

গার্মেন্টস শ্রমিকদের মধ্যে বহিরাগত প্রবেশের অভিযোগ, কাফরুলে ছাত্রদলের শোডাউন

প্রকাশের সময় : ০১:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬