ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার। ‎

masum miah
  • প্রকাশের সময় : ০৩:১৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 15

মাদক সেবনের দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
‎
‎আজ ৪ নভেম্বর বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ-বিন-শফিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডের আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ৩ নবেম্বর মঙ্গলবার রাতে মাদক সেবনের অভিযোগে পুলিশ তাকে আটক করে। পরে তার ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া যায়।
‎এঘটনায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলী আহম্মেদকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
‎
‎রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক বলেন, সদস্য সচিব আলী আহাম্মেদের বহিষ্কারের স্বাক্ষরিত কাগজ পেয়েছি। দলের কোনো নেতাকর্মীকে আলী আহাম্মেদের সাথে যোগাযোগ না করতেও পত্রে বলা হয়েছে।
‎নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বলেন, দলের বিরুদ্ধে কার্যক্রম ও দলীয় শৃঙ্খলা অমান্য করায় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে দলের সকল সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
‎
‎বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত নেন।
‎

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মাছুম মিয়া

মাছুম মিয়া

স্টাফ রিপোর্টার, চাঁদপুর

‎নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার। ‎

প্রকাশের সময় : ০৩:১৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬