শিরোনামঃ
অবশেষে চার দিন পর গাভীটি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মালিক আনারুল ইসলাম।
- প্রকাশের সময় : ০৫:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 28

মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা খাঁ পাড়ার মৃত ফকির মণ্ডলের ছেলে আনারুল ইসলামের চুরি হওয়া গাভীটি অবশেষে চার দিন পর ফিরে পেয়েছেন তিনি। মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর মিরপাড়া গ্রাম থেকে গাভীটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে আনারুল ইসলামের একটি গাভী চুরি হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে গরুটি নিখোঁজ হওয়ার খবর আশপাশের
এলাকায় ছড়িয়ে পড়ে।পরে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর মিরপাড়া গ্রামের স্থানীয়রা মাঠের মধ্যে গাভীটিকে ঘোরাফেরা করতে দেখেন। তাঁরা গরুটিকে ধরে স্থানীয় একটি মসজিদের পাশে বেঁধে রাখেন। পরে গরুটির মালিকের সন্ধান পেয়ে তাঁকে খবর দেওয়া হয়।
অবশেষে চার দিন পর গাভীটি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মালিক আনারুল ইসলাম।
Tag :
























