জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
- প্রকাশের সময় : ০৫:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 17

দফায় দফায় জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি ও মিছিলের আয়োজন করা হয়।
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একের পর এক জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ ও শ্রমজীবী মানুষের জীবনযাত্রা আজ চরম দুর্বিষহ হয়ে উঠেছে। সাধারণ মানুষের আয়ের তুলনায় ব্যয়ের বোঝা দিন দিন বেড়েই চলেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ সময় নেতৃবৃন্দ অবিলম্বে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
মিছিলে ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ দর্শনার্থীরা অংশ নেন।
























