ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, দুইজনকে জরিমানা

K. MRIMAN ISLAM
  • প্রকাশের সময় : ০৫:২৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 20

অভিযানকালে কুতুবের চর মৎস্য আড়ত থেকে প্রায় ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। তবে মাছের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে মাছের হেফাজতে থাকা দুই ব্যক্তিকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জব্দ করা মাছগুলো ময়মনসিংহ এলাকা থেকে কুতুবের চর মৎস্য আড়তে আনা হয়েছিল। প্রতি কেজি ২০০ টাকা হিসাবে ২৬ মণ বা ১ হাজার ৪০ কেজি মাছের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮ হাজার টাকা।
রায়গঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, পিরানহা মাছ দেশীয় প্রজাতির মাছের জন্য হুমকিস্বরূপ। এ মাছ জলজ জীববৈচিত্র্যের ক্ষতি করে এবং দেশীয় মাছের বংশবিস্তার ও অস্তিত্বের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এ কারণে দেশে পিরানহা মাছের চাষ ও বিক্রি নিষিদ্ধ।

তিনি আরও বলেন, অভিযানে জব্দ করা মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
কে এম রিমান ইসলাম

কে এম রিমান ইসলাম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, দুইজনকে জরিমানা

প্রকাশের সময় : ০৫:২৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬