বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাটারা থানার নূরে চালা ইউনিটের কর্মীসভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০১:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 35

গত শনিবার (৭ নভেম্বর ২০২৬) রাত ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন উত্তর মহানগরীর ভাটারা থানার নূরে চালা ইউনিটের দায়িত্বশীল ভাইদের উদ্যোগে এক কোরআন তেলাওয়াত ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটারা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টার এবং ভাটারা থানার যুব বিষয়ক সম্পাদক আল-আমিন ভূঁইয়া। এছাড়া অনুষ্ঠানে নূরে চালা ইউনিট ও এর আওতাধীন বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ভাই ও কর্মীরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. সিরাজুল ইসলাম শ্রমিক কল্যাণের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “শ্রমিক সমাজের অধিকার আদায় এবং তাদের নৈতিক ও আদর্শিক মানোন্নয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এবং আদর্শ সমাজ গঠনে দায়িত্বশীলদের সততা ও নিষ্ঠার সাথে ময়দানে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম মাস্টার ও আল-আমিন ভূঁইয়া কর্মী ও দায়িত্বশীলদের সংগঠনের আদর্শ ধারণ করে সাধারণ শ্রমিকদের পাশে দাঁড়ানোর দিকনির্দেশনা প্রদান করেন।
পরিশেষে দেশের কল্যাণ, শ্রমিক সমাজের অধিকার এবং উপস্থিত সবার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

























