শিরোনামঃ
মতলব উত্তরে বিয়ের মধ্যে গৃহবধূর মৃত্যু
- প্রকাশের সময় : ১১:০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 11

বিয়ের মাত্র ৬ মাস এর মধ্যেই নিভে গেল নিপার জীবনের আলো।মৃত নিপার পরিবারের দাবি, স্বামীর নির্যাতনে তার হাতে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত ১০ (নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ৯ টার দিকে।নিপার পিতা হানিফ বেপারী, মোহনপুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে।
অভিযোগ উঠেছে, মতলবের নাউরী বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে সিফাত হোসেন বিপুকে ঘিরে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই মর্মান্তিক মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হোক।
এলাকাবাসী চায় সত্য উদঘাটন হোক, ন্যায়বিচার নিশ্চিত হোক।কোনো অপরাধী যেন আইনের ফাঁক গলে পার পেয়ে না যায়। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হউক এই আশা বাদ ব্যক্ত করেন এলাকাবাসী।
একটি পরিবারের কান্না ও স্বজন হারানোর বেদনা যেন বিচারহীনতায় হারিয়ে না যায়।
Tag :

























